পেকুয়ায় গোলাগুলিতে নিহত ২

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬

কক্সবাজারের পেকুয়ায় ওয়াকফ স্টেটের জমির বিরোধ নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে  অস্ত্রসহ ১০জনকে গ্রেফতার করে।

আটককৃতদের কাছ থেকে ৭টি অস্ত্র উদ্ধার করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের বিলাছুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকার আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪০) ও জাহাঙ্গীর আলমের ছেলে আজিজুল হক (৪৫)।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুজিবুর রহমান বলেন, ‘গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।’

আরও পড়ুনঃ বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

পেকুয়া থানার ওসি মো. জাকের হোসেন ভুইয়া নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওয়াকফ স্টেটের জমির বিরোধ নিয়ে দুইপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সাতটি অস্ত্র উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। নিহত দুইজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু