যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ২০:০৭
যুক্তরাষ্ট্রের এফ-১৫ সি ঈগল নামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।  পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন জানিয়েছেন, নিয়মিত মহড়া চালানোর সময় এটি বিধ্বস্ত হয়। খবর সিনহুয়া।
স্টিভ ওয়ারেন জানান, এ ঘটনায় বিমান বাহিনী ও স্থানীয় বেসামরিক মানুষজন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। তবে তিনি বিমানটির পাইলটের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি। ভার্জিনিয়ার শেনানদোয়াহ ভ্যালিতে দুই রাজ্যের সীমায় এই বিমান মহড়াটি হয়েছিল।