ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের তানকি গ্রামের কাছে একটি ছোট যাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে গড়িয়ে ৩০০ ফুট নিচের একটি গিরিখাতে পড়ে গেলে ৬ জনের প্রাণহানি ও ৪ জন আহত হয়। বানীহল উপশহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গাড়িতে ১০ যাত্রী ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল প্রায় সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। ঝরণা দেখতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই জনকে শ্রীনগরের সোউরায় অবস্থিত শের-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স হাসপাতালে ও অপর দুই জনকে রামবান ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
