আইএস ‘শতাধিক’ সিরীয় সেনা হত্যা করেছে!

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ০০:১৭

সিরীয় মানবাধিকার কর্মীরা দাবি করেছে সুন্নিপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ‘শতাধিক’ সিরীয় সেনাকে হত্যা করেছে। তারা ইসলামিক স্টেট পরিচালিত টুইটার সূত্র উল্লেখ করেছে প্রমাণস্বরূপ। টুইটার সাইটটিতে আইএস ২৫০ সিরীয় সেনা হত্যার দাবি করে টুইট করেছে। বিবিসি সূত্রে জানা গেছে, সুন্নি বিদ্রোহীরা তাকবা বিমানঘাঁটি দখল করে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় সিরিয়ার সেনাদের আটক করে।

গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, আইএস জঙ্গিরা শতাধিক ‘সিরীয়’ সেনাকে হত্যার পর মরুভূমিতে ফেলে রেখেছে। মরুভূমিতে ফেলে রাখা ‘সিরীয়’ সৈন্যদের গায়ে অন্তর্বাস ছাড়া আর কিছু ছিল না। ওই ভিডিওতে আরও দেখা যায়, জঙ্গিরা ‘ইসলামিক রাষ্ট্র’ এবং ‘পিছপা হব না’ বলে স্লোগান দিচ্ছে।