সিলেটের গোয়াইনঘাটে পল্লীতে সাবুল নম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাঘের সড়কের কোটাপাড়া নামক স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় শনিবার। নিহত সাবুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি উপজেলার ফাদলিপুর (সাকরপুর) গ্রামের পাখি নম এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে একই গ্রামের নূর উদ্দিন নামের এক ব্যক্তি সাবুলকে একাধিকবার ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে সাবুল আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে ফেরার পথে সাবুলের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুনঃ পেকুয়ায় গোলাগুলিতে নিহত ২
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে।’
ইত্তেফাক/নূহু
