জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রতিবেশী মমিনের সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে মমিনের সঙ্গে ওই ছাত্রীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই সুযোগে মমিনের বন্ধু রাজিব ওই ছাত্রীকে জানান, মমিন ঢাকা। রাজিবের কথায় বিশ্বাস করে ওই ছাত্রী তার স্কুল থেকে রাজিবের সঙ্গে ঢাকায় চলে যায়। এরপর মিরপুরের কয়েকটি বাসায় স্বামী-স্ত্রী হিসেবে রেখে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে রাজিব বাড়িতে জরুরি কাজের কথা বলে চলে আসে। পরে স্কুলছাত্রী মোবাইল ফোনে বাড়ি যোগাযোগ করে চলে আসে।
আরো পড়ুন: পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণ শুরু
ধর্ষণের শিকার মেয়েটি মাদারগঞ্জ থানায় এসে মামলা করলে পুলিশ রাজিবকে আটক করে। এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
