নবীগঞ্জের সৈয়দপুরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থেকে আসা যাত্রাবাহী সিএনজি অটোরিক্সাটি সৈয়দপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (২৪), তিমিরপুর গ্রামের মাওলানা হাফিজুর রহমান (৪০) ও তার বাবা কাজী সাঈদ (৯০) নিহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
