আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে গোয়েন্দা দফতরে গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫ জন। আজ শনিবার ভোরে তালবান জঙ্গিরা আত্মঘাতী এ হামলা চালায়। তারা হামলার দায় স্বীকার করেছে।
আল-জাজিরা টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে জানানো হয়, আজ ভোরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রচণ্ড বিস্ফোরণ হয়। একই সঙ্গে ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাত সংখ্যক তালেবান জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলার খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক ও সামরিক লোকজন রয়েছে।
