ঢাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ১৩:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, ইংরেজি বিভাগের আশিকুর রহমান ও মামুন, দর্শন বিভাগের শাহীন, উর্দু বিভাগের শাকিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিটন মাহমুদ, লোক প্রশাসন বিভাগের মেহেদী হাসান এবং জাফর।
জানা গেছে, অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে এখন থেকেই তারা কোন একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শাস্তির মাত্রা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।