কুড়িগ্রামের উলিপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার তাহিহা তাবাচ্ছুম তুবা (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে উপজেলা থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামে। তুবার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নার্সারী পড়ুয়া তুবা প্রতিদিনের মতো মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুল থেকে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিল। অটোরিকশা থেকে নেমে বাড়ির দিকে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগামী আরেকটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উত্তেজিত জনতা অটোরিকশাটি আটক করে চালক সাইফুল ইসলামকে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। তুবা উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের স্কুল শিক্ষক রেজাউল ইসলামের ২য় কন্যা।
আরও পড়ুনঃ কেন্দুয়ায় ভাই-ভাতিজাদের হামলায় কৃষক খুন
উলিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
