ইরফান এবার ঐশ্বরিয়ার নায়ক

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ০০:২৪
ঐশ্বরিয়া রায় বচ্চনের চলচ্চিত্রে ফেরার কথা শোনা যাচ্ছিল কয়েক মাস ধরে। শোনা যাচ্ছিল তার বিপরীতে আসছে জন অ্যাব্রাহাম। কিন্তু ঐশ্বরিয়ার পছন্দ না হওয়ায় বাদ পড়েছেন আব্রাহাম। এখন ঐশ্বরিয়ার বিপরীতে ইরফান খানের কথা শোনা যাচ্ছে মোটামুটি চূড়ান্তভাবে।
পরিচালক সঞ্জয় গুপ্তর পরবর্তী সিনেমা ‘জাযবা’য় ভারত ও আন্তর্জাতিক বাজারে ‘পান সিং তোমার’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘লাইফ অফ পাই’ - এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নেওয়া ইরফান খানকেই নায়কের ভূমিকায় চূড়ান্ত করা হয়েছে। সিনেমায় ইরফানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে আর ঐশ্বরিয়া অভিনয় করছেন একজন আইনজীবীর ভূমিকায়।