ইমরান-কাদরি সমর্থকদের ওপর টিয়ার গ্যাস

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ০১:২২

পাকিস্তানে শনিবার রাতে ইমরান ও কাদরির নেতৃত্বে হাজার হাজার আন্দোলনকারী নওয়াজ শরীফের বাসভবন অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার পর তাঁদের ওপর টিয়ার শেল  ছোড়া হয়।

নওয়াজ শরীফের পদত্যাগ চেয়ে ১৫ আগস্ট থেকে ইসলামাবাদে পার্লামেন্টের বাইরে ইমরান ও কাদরির সমর্থকেরা অবস্থান করছেন। তবে নওয়াজ শরীফ এই আন্দোলনকে ‘ছোটখাটো ঝাপটা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই আন্দোলনের মুখে তাঁর পদত্যাগের প্রশ্নই আসে না।

ইমরান ও কাদরির অভিযোগ, গত নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে নওয়াজ ক্ষমতা দখল করেছেন। এ কারণে তাঁকে সরে দাড়াতে হবে। ইমরান খান তাঁর সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।