অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বড় ভাই কামরুজ্জামান কবীর হত্যা মামলায় তাকে এ দণ্ড দেয়া হয়।
আজ রবিবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এই রায় ঘোষণা করেন।
একই সঙ্গে দণ্ডিত কুশলকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ের আরো এক বছর কারাভোগ করতে হবে তাকে।
রায় ঘোষণার সময় আদালতে এটিএম শামসুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। গত ৩০ জানুয়ারি বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন এটিএম শামসুজ্জামান।
২০১২ সালের ১৩ মার্চ পুরান ঢাকার সূত্রাপুরে এটিএম শামসুজ্জামানের বাসায় ভাইয়ের ছুরিতে খুন হন কবির।
