যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৫৯

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন।
জানা গেছে, রবিবার স্থানীয় সময় দুপুরের একটু আগে কলোরাডো রাজ্যের ডেনভার থেকে ২৫ মাইল উত্তরপশ্চিমের ইরি মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা ছয় আসনের ওই বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। গুরুতর আহত আরো দুজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহত অপর আরোহীর বিষয়ে কিছু জানা যায়নি। বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন।