পুরানো প্রেমিককে ভুলতে ব্রিটনি স্পিয়ার্স কনসার্টে ব্যস্ত হয়েছেন। খবর ডেইলিমেইলের।
ডেইলিমেইল প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিক ডেভিড লুকাডোরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে ব্রিটনি স্পিয়ার্সকে বাবা জেমি স্পিয়ার্স নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে লুকাডোরকে খুব অন্তরঙ্গ অবস্থায় অন্য এক তরুণীর সঙ্গে দেখতে পান ব্রিটনির বাবা।
তবে লুকাডোরও বিশ্ব এই গ্ল্যামার সুন্দরী গায়িকার সখ্য ছাড়তে অত সহজেই রাজি নয়। তিনি ব্রিটনির সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছেন। ব্রিটনির সঙ্গে সরাসরি এ ব্যাপারে কথা বলতে চান তিনি। এরই মধ্যে বাবার আদেশ মেনে নিয়ে ব্রিটনি তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইতিমধ্যে ৩২ বছর বয়সী ব্রিটনি আরো দুইবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে দুই বিয়ের সংসারের সময়কাল তাসের ঘরের মতই ক্ষণস্থায়ী ছিল।
