শিবপুরে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০

শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কামারটে বাজারে শিশু ভূঁইয়ার মার্কেটের ৫টি দোকান ও মাহিয়া ইত্যাদি সুপার শপসহ ৬টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের পাহারাদার ও প্রত্যক্ষদর্শীরা নরসিংদী জেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে নরসিংদী উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম তার নেতৃত্বে শিবপুর, বেলাব ও রায়পুরাসহ আরও ৩টি ইউনিটকে সঙ্গে নিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় বলে জানান এ কর্মকর্তা। গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লেগে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে। 

শিশু ভূঁইয়ার মার্কেটের দুইটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, সার ও কীটনাশকের দোকান, ফ্রিজ টিভি ও এলপি গ্যাসের দোকান। ফায়ার সাভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার পর রাত ৩টার দিকে মাহিয়া ইত্যাদি সুপার শপের পিছন দিক থেকে আগুন লেগেছে বলে জানা যায়। 

বাজারে গিয়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য সাখাওয়াৎ হোসেন তমিজসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘পরিকল্পিতভাবে কে বা কারা রাতের আঁধারে মার্কেটের পিছন দিক থেকে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।’

আরও পড়ুনঃ তেঁতুলিয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

ইত্তেফাক/নূহু