পিটিভির সম্প্রচার পুনরায় শুরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ২২:২১



পাকিস্তানের সরকারবিরোধী আন্দোলনকারীরা রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছে গেছে। সোমবার আন্দোলনকারীরা দেশটির জাতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়ার বেশকিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে সেটি আর তার কার্যক্রম শুরু করেছে।
বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা ইসলামাবাদের কেন্দ্রীয় এলাকায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির সদর দফতরের প্রবেশ দ্বার ভেঙে ভেতরে প্রবেশের পর সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করে। আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
অন্যদিকে, আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি যেতে চাইলে পুলিশ কাঁদুনেগ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এ সময় প্রধানমন্ত্রী নওয়াজ বাসভবনে অবস্থান করছিলেন কিনা তা পরিষ্কার নয়।
এর আগে শনিবার রাতভর এ সংঘর্ষে পুলিশ লাঠি পেটা থেকে শুরু করে কাঁদুনে গ্যাস ও রবার বুলেটও ব্যবহার করেছে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্ততপক্ষে ৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। ওই ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্ততপক্ষে তিনশ জন আহত হন।