ইটভাটা সংক্রান্ত নতুন আইন পাশ রবিবার: পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১

পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে বালু ও পাথর কাটার বোমা মেশিন বন্ধে কঠোর হতে সিলেট বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাবৃন্দের নির্দেশ দিয়েছি। অন্যান্য অঞ্চল থেকে সিলেট অনেকাংশে বায়ুদূষণ মুক্ত এলাকা। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে ক্ষতিকর ইটভাটা বন্ধে শীঘ্রই নতুন আইন প্রণয়ন করবে সরকার। 

আগামী রবিবার ইটভাটা সংক্রান্ত নতুন আইনটি সংসদে পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

শনিবার সিলেটের টিলাগড়স্থ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সিলেট বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন তিনি।

আরো পড়ুন: সবাই কাশ্মীরিদের পাশে দাঁড়ান: মোদী

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর,এস,এম মনিরুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ সিলেট বিভাগের বিভিন্ন রেঞ্জ এবং বিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইত্তেফাক/অনি