সাতছড়িতে আবারও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে ৯টি এসএমজি, একটি বেটাগান, একটি ৭.৬২ মিমি. অটোরাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্লাইপার টেলিস্কোপ সাইড, ২৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে। 
দুপুরে শ্রীমঙ্গলের র্যাব-৯ ক্যাম্পের মুফতি মাহমুদ খান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এর আগে গত ৩ জুন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।