জয়পুরহাটের তাজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের একটি গণেশ মুর্তিসহ এক মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, জয়পুরহাট শহরের তাজুর মোড় এলাকায় মূল্যবান কষ্টিপাথরের মূর্তি বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব রবিবার সন্ধ্যায় তাজার মোড় এলাকার হেমন্ত কুমারের ছেলে শংকর কুমারের ঔষধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ছয় কেজি ওজনের প্রাচীন কষ্টিপাথরের গণেশ মূর্তিসহ দোকানের মালিক শংকরকে আটক করে। আটককৃত মূর্তির মূল্য ২৪ লাখ টাকা বলে র্যাব জানায়।
এ ব্যাপারে র্যাব জয়পুরহাট থানায় মামলা করে আসামিকে হস্তান্তর করেছে।
