প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব আজ যে বহুমাত্রিক সন্ত্রাসী হুমকির মুখে পড়েছে, তা কোনো দেশের পক্ষে এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। সবাইকে সম্মিলিতভাবে একে অন্যের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় করে কাজ করতে হবে। আজ মঙ্গলবার সকালে রেডিসন হোটেলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের যৌথ উদ্যোগে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানদের সম্মেলনের সফলতাও প্রত্যাশা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, এই সম্মেলনের মাধ্যমে আপনাদের পরস্পরের মধ্যে বিদ্যমান দেয়ালগুলো ভেঙে যাবে। আপনাদের মধ্যে দূরত্ব কমে যাবে এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে।
