‘গুম-অপহরণে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-অপহরণের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে সারাদেশে। বিরোধী দলকে স্তব্ধ করতে সরকার তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নির্যাতন চালাচ্ছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টন সড়কে ২০ দলীয় জোটের উদ্যোগে  মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আজকের মানববন্ধন কর্মসূচিতে ব্যাপক জনসমাগমই প্রমাণ করেছে- জনগণ আর গুম-অপহরণ সহ্য করবে না। সরকারকে বলব, এটা বন্ধ করুন। দেশবাসীকে বলব- আসুন, নিরবে গুম-অপহরণ দেখার সময় আর নেই। এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।