আওয়ামী লীগে যোগ দিলেন ৩ স্বতন্ত্র নারী এমপি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪২
 
স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত সংরক্ষিত তিন নারী সংসদ সদস্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরা হলেন— কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল।
কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চলতি সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগের দিন সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আকবর এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবকে বিষয়টি জানান।
ইঅ/চৌফে/শ৭৮