১০০ বছরেও সমঝতা হবার সম্ভবনা নেই : নাসিম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৯
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খুনিদের সাথে আওয়ামী লীগের ১০০ বছরেও সমঝতা হবার কোন সম্ভবনা নেই। যাদের হাত আমাদের পিতা হত্যার রক্তে রঞ্জিত তাদের সাথে সমঝতা হবে না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে, জঙ্গিবাদি গোষ্ঠীর সাথে, ৭১এর খুনিদের সাথে আওয়ামী লীগের সমঝোতা হবার কোন সম্ভবনা নেই।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘খুনিদের সাথে কিসের আলোচনা। খুনিদের সাথে কোন আলোচনা হতে পারে না। যারা ৭১ সালে দেশের বিরুদ্ধে কাজ করেছে, ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে তাদের সাথে কোন সমঝতা হতে পারে না।’
 শোক দিবস পালন কমিটির আহবায়ক অধ্যাপক ডা. কনক কান্তির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিএসএমএমইউ-এর উপচার্য প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু প্রমুখ বক্তব্য রাখেন।