বাহরাইনে বাংলাদেশির লাশ উদ্ধার, এখনো দাফন হয়নি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ২১:১০




বাহরাইনে খুন হওয়া এক বাংলাদেশির মৃতদেহ এক মাস পেরিয়ে গেলেও দাফন করা বা বাংলাদেশে পাঠানোর কোনো ব্যবস্থা নেয়নি দেশটির কর্তৃপক্ষ। গত ৩ আগস্ট হামাদ টাউন হাউজিং প্রজেক্ট থেকে সুটকেসে মোড়ানো লাশটি  উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
গালফ নিউজে প্রকাশিত খবরে বলা হয়, ঐ বাংলাদেশির নাম হারিস কানু মিয়া। এই ঘটনায় দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে বাহরাইনের পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছিুক মৃত ব্যাক্তির এক বন্ধু বলেছেন, আমরা লাশের জন্য অপেক্ষায় আছি। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কেউ কথা বলছেন না।