যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনদুর্ভোগ কমাতে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নীচের রাস্তার সংস্কার কাজ আগামী দশ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। আজ মঙ্গলবার নগরীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, রাস্তায় চলাচলের সময় নিয়ম মানার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সরকার । মন্ত্রী জনদুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক এম কায়কোবাদ হোসেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রকল্প পরিচালক এম নাজমুল আলমসহ ডিসিসিসি ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
