আইএস’র আরেক মার্কিনির শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫১

ইরাকের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মার্কিন এক সাংবাদিকের শিরশ্ছেদের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে।

জানা গেছে, স্টিভেন সটলোফ (৩১) নামের এই সাংবাদিক টাইম, ফরেন পলিসি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করতেন। গত বছর অগাস্টে সিরিয়া থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে আইএস জানায়, ডেভিড হাইনেস নামে এক ব্রিটিশ নাগরিক তাদের কাছে বন্দী আছেন। যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও একইভাবে হত্যা করা হবে।

হোয়াইট হাউজ জানায়, ভিডিওটির সত্যতা নিশ্চিতে গোয়েন্দারা কাজ চালিয়ে যাচ্ছে।