জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আজ বুধবার খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এর আগে হাজিরা দিতে আজ দুুপুরে আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দুই মামলায় উচ্চ আদালতে লিভ টু আপিল নিষ্পত্তির অপোয় থাকার কথা জানিয়ে স্যাগ্রহণ স্থগিত করে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
দুই মামলায় গত ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আরো তিনজনকে আসামি করা হয়েছে।
