স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান বলেছেন ‘নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে আগ্রহী ভারত সরকার। নূর হোসেনকে ফেরত পাঠাতে আগ্রহী ভারত। আমাদেরও উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে হস্তান্তরে কোনো বাধা নেই।’
ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিন আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব এ সব কথা বলেন।
ইঅ/চৌফে/শ৬৭
