ফারুকী হত্যার মোটিব নিশ্চিত হওয়া যাবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ২১:০৬
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে ইসলামী চিন্তাবিদ টিভি ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকী হত্যাকা–ের মোটিব সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো ঘটনাকে খাটো করে দেখছে না, সব ঘটনাকে গুরুত্বের সাথে নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।