আইএসকে নিঃশেষ সংকল্প ওবামার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫০



মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ধ্বংস করার সংকল্প করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, মার্কিন নাগরিকদের শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো যাবে না। মধ্যপ্রাচ্যে আইএস এর শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র লড়ে যাবে।
গত মাসে মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গিরা জেমস ফোলি নামের এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর চলতি সপ্তাহে মঙ্গলবার স্টিভেন সলোফের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে এক ব্রিটিশ নাগরিককেও হত্যার হুমকি দেয় আইএস।
এর প্রতিক্রিয়ায় ওবামা বলেন, ‘যু্ক্তরাষ্ট্রকে ভয় দেখাতে আইএস এর এ ধরনের কাজ ‘ভুল’ এবং তা বিশ্বব্যাপী সমমনা মানুষকে আরো সংগঠিত করবে।’ তাদেরকে হুঁশিয়ার করে ওবামা বলেছেন, “আমাদের হাত অনেক লম্বা, এ ঘটনার সুবিচার হবেই।’