প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক পাচ্ছেন উইলিয়াম-হ্যারি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪৬
 
প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক অবশেষে ঘরে ফিরছে। ১৯৮১ সালে প্রিন্স চার্লসকে বিয়ে করার সময় তিনি এই গাউনটি পড়েছিলেন। প্রয়াত মায়ের ইচ্ছায় প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি চলতি মাসের পরে পোশাকটি পেতে যাচ্ছেন। সূত্র: পিপল ডট কম।
নথির শর্ত অনুযায়ী হ্যারির বয়স ৩০ বছর পূর্ণ হলেই পোশাকটি তার ছেলেদের দেয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর হ্যারির ৩০তম জন্মদিন।
সিল্ক ও টাফেটা লেসের পোশাকটি ডেভিড এবং এলিজাবেথ ইমানুয়েল তৈরি করেছিলেন। পোশাকটিতে ১০ হাজার মুক্তা ব্যবহার করা হয়েছিল। ২০১১ সালে প্রিন্স উইলিয়াম-কেট মিডলটনের বিয়ের সময় আলেক্সজান্ডার ম্যাককুইনের ডিজাইন করা কেটের গাউন যেমন প্রশংসা কুড়িয়েছিল ঠিক তেমনি ডায়ানার সময়ও ঐ গাউন প্রশংসা কুড়িয়েছিল।