আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চকবাজার থানার এস আই সাদেক মিয়া এ মামলা দায়ের করেন।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, মামলার এজাহারে ৬০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
আদালতের বাইরে দায়িত্বরত পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপার্সন খলেদা জিয়া বুধবার দুপুরে বকশীবাজারে যান। সেখানে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা তৃতীয় মহানগর বিশেষ জজ আদালতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
