‘শান্তির সুবাতাস যেন বয়, সে ব্যবস্থা করতে হবে’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শান্তিচুক্তি করেছি। শান্তির সুবাতাস যেন বয়, সে ব্যবস্থা আমাদের করতে হবে। পাহাড়িদের কষ্ট লাঘবে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ওই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে যা যা করার করতে হবে। দুই দশক ওই অঞ্চলের মানুষ কষ্ট করেছে, আর না।
তিনি বলেন, শান্তিচুক্তি অনুযায়ী বাস্তবায়নযোগ্য মোট ৭২টি ধারার মধ্যে এরইমধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ এবং ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। আর নয়টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। পার্বত্য অঞ্চলে ভূমি বণ্টন প্রধান সমস্যা-মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ভূমি বণ্টন নিয়ে সমস্যা রয়ে গেছে। সকলে সহায়তা করলে সমাধান হবে।