ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৫৫

ঈদ ‍ও পূজায় জনদুর্ভোগ কমাতে আগামী ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশের সব সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা রেস্টুরেন্টে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সভাপতি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আজহা ‍ও পূজা উপলক্ষে জনদুর্ভোগ কমিয়ে আনতে ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশের সব সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।