ইউক্রেন প্রশ্নে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ছে ন্যাটো নেতৃবৃন্দ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫৬
ন্যাটো নেতৃবৃন্দ বৃহস্পতিবার ইউক্রেন সংকট প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করতে যাচ্ছেন। এর আগে ক্রেমলিন আকস্মিকভাবে একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করার পরও ফ্রান্স মস্কোর কাছে বিক্রি করা রণতরী সরবরাহ স্থগিত করেছে।
যুক্তরাজ্যের নিউপোর্টে শুরু হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেন পরিস্থিতি এবং ইরাক, সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে ইসলামিক জঙ্গিদের সৃষ্ট হুমকি বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে ধারণা করা যায়।
ন্যাটো প্রধান আঁদ্রে ফগ রাসমুসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে রুশ হস্তক্ষেপ স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে মারাত্মক নিরাপত্তা হুমকি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যৌথ বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সহায়তায় একসাথে পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বৃহস্পতিবার দ্য টাইমস সংবাদপত্রে এ খবর প্রকাশ করে।
নেতৃদ্বয় এক নিবন্ধে বলেছেন, রাশিয়া অবৈধ ও একতরফাভাবে ক্রিমিয়াকে সংযুক্ত করার মাধ্যমে নিয়ম-নীতি ছুঁড়ে ফেলেছে এবং ইউক্রেনের মাটিতে তাদের সৈন্যরা একটি সার্বভৌম রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলেছে এবং এটিকে ধ্বংস করে দিচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘আমাদের ইউক্রেনের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে তাদের অধিকারের প্রতি সমর্থন জানানো এবং ইউক্রেনের সামর্থ বৃদ্ধিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।’
কিয়েভের প্রতি সমর্থন ব্যক্ত করতে ন্যাটো নেতৃবৃন্দ ন্যাটো-ইউক্রেন পরিষদের এক বিশেষ অধিবেশনে ইউক্রেন প্রেসিডেন্ট পেত্রো পেরোঙ্কোর সঙ্গে বৈঠক করবেন। গ্রিনিচ মান সময় ১০টা ৪৫ মিনিটে শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পেরোশেঙ্কো এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক আহ্বান করেছেন।
ব্রিটিশ সরকার সূত্র বলেছে, এই বৈঠক ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে ন্যাটো দেশগুলোর সমর্থনের সুস্পষ্ট সংকেত পাঠাবে এবং পরিস্থিতি শান্ত করার দায়ভার রাশিয়ার ওপরই বর্তায়