রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করার সুপাশি করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। প্রতিবেদনে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা করার সুপারিশসহ এ প্রতিবেদন দুদকের পরিচালক আবু তোরাবের নিকট জমা দিয়েছেন।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এনামুল হক গত ৫ বছরে ১২০০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে অধিকাংশ সম্পদ অর্জনের সঠিক বৈধতার কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অবৈধ সম্পদ ও মিথ্যা তথ্য দিয়ে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে হিসাব প্রদান করেছে বলে দুদক অনুসন্ধানে জানা যায়। ফলে তার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এরপর পরিচালক এই প্রতিবেদটি যাচাই-বাছাই করে মহাপরিচালকের মাধ্যমে কমিশনে জমা দেবেন। কমিশন যদি ওই সুপারিশ অনুমোদন দেয় তাহলে দুদক আইনের ৭(১) ধারায় এবং অবৈধ সম্পদ অর্জনে তার বিরুদ্ধে মামলা হতে পারে।
