দেশের বিভিন্ন বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার থেকে ত্রাণসামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ইতিমধ্যে ১১টি টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালমনিরহাট জেলায় ত্রাণ বিতরণ করবেন দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী। নীলফামারীতে ত্রাণ বিতরণ করবেন দলটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। গাইবান্ধায় ত্রাণ বিতরণ করবেন দলটির কোষাধ্যক্ষ এএইচএন আশিকুর রহমান এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি। বগুড়ায় ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, আব্দুল মান্নান এমপি।
সিরাজগঞ্জে ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য জুনাইদ আহমেদ পলক এমপি। জামালপুরে ত্রাণ বিতরণ করবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম এমপি। কুষ্টিয়ায় ত্রাণ বিতরণ করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি। সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজবাহউদ্দিন সিরাজ, কার্যনির্বাহী সংসদের সদস্য এম এ মান্নান এমপি। মাদারীপুরে ত্রাণ বিতরণ করবেন দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। শরীয়তপুরে ত্রাণ বিতরণ করবেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীম প্রমুখ।
