এবার ৩ সন্তানের জন্ম দিলেন তিনি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৩
 
 
 
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পশ্চিম সীমান্তের সান্দ্রা গ্রামের আব্দুল হালিমের স্ত্রী ৩টি জমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। শিশু তিনটি তার বাড়িতেই ভূমিষ্ঠ হয়। একটি শিশুর অবস্থা নাজুক হওয়ায় মা ও শিশুদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তিনি এর আগেও দুটি জমজ কন্যা সন্তানের জন্ম দেন। তবে তখন জন্মের পরই একটি শিশু মারা যায়। এবারও ৩টি পুত্র সন্তান একসাথে জন্মগ্রহণ করায় এলাকায় হৈচৈ পড়ে যায়।
এরিপোর্ট লেখা পর্যন্ত  শিশুরা সুস্থ রয়েছে বলে জানা গেছে।