অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ভারত সফরের প্রথম দিনে দেশটি সহযোগিতার ‘ব্যাপক’ সুযোগ দেয়ার প্রস্তাব দিয়েছে। নয়াদিল্লীতে দু’দিনের সফরে টনি অ্যাবোট ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এ সফরকালে জ্বালানি ঘাটতি থাকা ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রয়ের ব্যাপারে তিনি দীর্ঘ প্রতীক্ষিত একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। তিনি মুম্বাইয়ে ব্যবসায়ী নেতাদের বলেন, ‘অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে ভারতের যে গুরুত্ব রয়েছে সেটি স্বীকার করতেই তার এই ভারত সফর।’
শুক্রবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অ্যাবোটের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
