পৃথিবীতে প্রতি ৪০ সেকেন্ডে একটি আত্মহত্যা সংগঠিত হয়। আর প্রতি তিনটির মধ্যে একটি সংগঠিত হয় ভারতে। এক দশক জুড়ে এক গবেষণা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত ঐ রিপোর্টে বলা হয়, সংস্থাটি বিশ্বাস করে শুধুমাত্র ২০১২ সালেই আড়াই লাখ ভারতীয় আত্মহত্যা করেছেন। রিপোর্ট অনুযায়ী, তরুণ ও যুবকরাই আত্মহত্যার প্রতি বেশি ঝুঁকছে।
