খালেদার জিয়ার লিভ টু আপিলের শুনানি শুরু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৭
 
 
 
 
জিয়া ট্রাষ্ট সংক্রান্ত মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে আজ বৃহস্পতিবার এ শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ মামলার বিচার কার্যক্রম চলছে। মামলা দুটি সাক্ষ্য গ্রহন পর্যায়ে রয়েছে।
জিয়া ট্রাষ্ট সংক্রান্ত দুটি দুর্নীতির মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। ওই রিটের ওপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেয়। পরবর্তীকালে বিষয়টি তৃতীয় বেঞ্চে নিষ্পত্তি হয়। তৃতীয় বেঞ্চের বিচারক রিট দুটি খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। গতকাল আপিল শুনানিতে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট জয়নাল আবেদীন শুনানি করেন। শুনানিতে তিনি হাইকোর্টের খারিজ সংক্রান্ত রায় পড়ে শোনান। শুনানি কালে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও দুদক কৌসুলি খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন।
 
ইঅ/চৌফে/শ১৬০