ভারতীয় গোয়েন্দা সূত্রে পাওয়া বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ‘চেষ্টার’ খবর অস্বীকার করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাসের মুখপাত্র মনিকা শাই বৃহস্পতিবার বলেন, প্রতিবেদনটি নিয়ে তারা ‘নিজেদের মধ্যে’ আলোচনা করেছেন। প্রকৃত অর্থে ওই খবরের কোনো সত্যতা নেই।
এ প্রসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের জাহাজ ‘রাশ’ দেয়ার প্রস্তাবের বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, “চলতি সপ্তাহেই মার্কিন কোস্ট গার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশকে বাংলাদেশকে উপহার দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাবের কথা ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। ‘রাশ’ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়ের’ সঙ্গে কাজ করতে পারবে, যে জাহাজটি গত বছর বাংলাদেশকে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।“
মনিকা শাই আগামী অক্টোবরে ওয়াশিংটনে দু’দেশের বার্ষিক অংশীদারিত্ব আলোচনার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় এই সম্পর্ককে আরো এগিয়ে নেয়া সম্ভাবনার আশাবাদ ব্যক্ত করেন।
