বাংলাদেশেও কাজ করতে চায় আল-কায়েদা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ০০:৩৭

আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি বুধবার অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন, ভারতীয় শাখা গড়ে বাংলাদেশেও তারা কাজ করবেন। এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এই পদক্ষেপ উপমহাদেশে ইসলামিক আইনের প্রসার ও ‘জিহাদের পতাকা সমুন্নত রাখবে’।

৫৫ মিনিটের ওই ভিডিও বার্তায় জাওয়াহিরি এই উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য ‘আনন্দের খবর’  বলে অভিহিত করেন। তিনি বলেন, আল-কায়েদার নতুন এই শাখা এ অঞ্চলের মুসলমানদের ‘অবিচার ও আগ্রাসন’ থেকে উদ্ধার করবে। 
মুসলিমদের উদ্দেশে আল-কায়েদা প্রধান বলেন, “নিজেদের ভূমি মুক্ত করতে, এর সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে এবং খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে।”
(রয়টার্স )