'আমি কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না'

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ০১:৫২

'কাহানি ঘার ঘার কি’, 'কারিশমা কা কারিশমা’সহ অনেক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয় করেছেন বাংলা, তামিল এবং তেলেগু সিনেমাতেও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে তার প্রাপ্তিতে। সেই মেয়েকে কিনা জড়াতে হয়েছে দেহ ব্যবসায়। তারপর শেষমেষ গ্রেপ্তার! একটি যৌন ব্যবসা চক্রের সংগঠকের সঙ্গে তাকে গত রোববার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।

মিষ্টি মুখের মেধাবী এ অভিনেত্রীর নাম শ্বেতা তেওয়ারি। কী এমন ট্রাজেডি ছিল শ্বেতার জীবনে? গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমের কাছে শ্বেতা বলেছেন তার দু:খের কথা, “আমার কাছে কোনো টাকা ছিল না। পরিবারের দেখভালের দায়িত্ব এবং আরও বেশ কিছু কর্তব্য ছিল। কিন্তু আমি কোন উপায় খু@জে পাচ্ছিলাম না। সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর কয়েক জন আমাকে বললো টাকা উপার্জনের জন্য দেহ বিক্রি করতে। আমি অসহায় ছিলাম এবং আর কোনো উপায় না থাকায় এই কাজ শুরু করলাম।”

গ্রেপ্তারের পরদিন আদালত তাকে পাঠিয়ে দেন ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে। সেখানে তাকে তিন মাস বসবাস করতে হবে।