১০ লাখ টাকার চাঁদার দাবিতে নওগাঁ থেকে তারিকুল ইসলাম নামে এক স্কুল ছাত্রকে অপহরণের একদিন পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক ইসলাম শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারের পর তারিকুল নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। গ্রেফতারকৃত ফারুক ইসলাম সদর উপজেলার বাসিন্দা।
নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, গত বুধবার সকালে নওগাঁর শহরের শাহী পাড়ার বাড়ি থেকে শহরের একটি ভোকেশনাল স্কুলে যাবার সময় তারিকুল ইসলামকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। সন্ধ্যায় অপরিচিত নাম্বার থেকে তারিকুলের বাবা শহিদুল ইসলামের কাছ থেকে মোবাইলে ১০লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তারিকুল মেরে ফেলার হুমকি দেয়া হয়।
