সাতক্ষীরায় দুই তরুণীকে ফেরৎ দিল বিএসএফ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৯

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফ-এর হাতে আটক দুই বাংলাদেশি তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার সকাল ১০টায় তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা তরুণীরা হলেন- নাসিমা খাতুন (২৮) ও রতœা খাতুন (২৯)। তাদের বাড়ি কলারোয়া উপজেলায়।
পতাকা বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার ফয়েজ এবং সম সদস্য বিশিষ্ট বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের আমুদিয়া ক্যাম্পের এএসআই এসি বড়–য়া।
সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই তরুণী কাজের জন্য বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধ পথে ভারতে গিয়েছিল। সেখান থেকে দেশে ফেরার পথে তারা বিএসএফ’র হাতে আটক হন। পরে বিজিবি’র প্রচেষ্টায় তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে।