চার বছর পর আবারো বড় পর্দায় আসছেন ঐশ্বরিয়া রাই। স্বামী অভিষেকের অনুরোধে পরিচালক সঞ্জয় গুপ্তার সিনেমাতে ঐশ্বরিয়া আবারো নিয়মিত হতে যাচ্ছেন। খবর ইন্ডিয়ানটাইমসের।
আগামী বছরের জানুয়ারি থেকে সঞ্জয়ের সিনেমা ‘জসবা-রজন্যে’ শ্যুটিং শুরু করবেন ঐশ্বরিয়া। তার বিপরীতে ইরফান খান অথবা অর্জুন রামপালের কথা ভেবেছিলেন পরিচালক। তবে অ্যাশের পছন্দ অনুযায়ী ইরফানের নামই চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্য পড়ে এই সিনেমাতে কাজ করতে রাজিও হয়ে গিয়েছেন ইরফান খান।
