কিংবদন্তি মার্কিন কমেডিয়ান অভিনেত্রী জোয়ান রিভার্স নিউ ইয়র্কে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ১৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গলায় অস্ত্রোপচারের জন্য গত ২৮ অগাস্ট তাকে মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে মেয়ে মলিশা মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। গত শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে কোমায় চলে যান জোয়ান রিভার্স। পরে তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়।
কমেডি ছাড়াও, জোয়ান রিভার্স তার বহুমুখী প্রতিভার পরিচয় রেখে গেছেন নাট্যকার, অভিনেত্রী হিসেবেও। নিউ ইয়র্কে শুরু হয়েছিল কিংবদন্তি এই শিল্পীর পথচলা। ‘বারবারা স্টেরিস্যন্ড’ নাটক দিয়ে শুরু করেন কর্মজীবন। তার নিজস্ব একটি কমেডি ক্লাবও ছিল।
সূত্র: ওয়েবসাইট।
