‘মেরি-কম’র মুক্তি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩০
আজ শুক্রবার মুক্তি পাচ্ছে অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমের বায়োপিক ‘মেরি-কম’ সিনেমাটি। ওমঙ্গ কুমার পরিচালিত সঞ্জয় লীলা বানশালীর প্রযোজিত সিনেমা ‘মেরি-কম’র চরিত্রটি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করে দর্শকদের সিনেমাটি উপভোগের কথা বলেছেন। খবর জিনিউজবাংলার।
 
বক্সার মেরি কমের জীবনের ওপর নির্মিত সিনেমাতে অজানা জীবনযুদ্ধ ও সাফল্যের কাহিনী দেখা যাবে। আর সঞ্জয় লীলা বানশালীর সিনেমা মানেই দৃশ্যসুখ। তাছাড়া খেলোয়াড়দের জীবন নিয়ে নির্মিত সিনেমা সবসময়ই ব্যতিক্রম ধর্মী প্রত্যাশা পূরণ করে। একই সঙ্গে মেরি কমের সঙ্গে তুলনা না করে প্রিয়াঙ্কা সিনেমায় উত্তর-পূর্ব ভারতকে কীভাবে তুলে ধরেন তা সত্যিই উপভোগের।